আর্চ ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট ERP সফটওয়্যার

প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের জন্য ফ্লেক্সিবল প্ল্যান

আপনার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনীয় সকল ফিচারের পূর্ণ সুবিধা গ্রহণ করুন — আমাদের প্ল্যানগুলো দেখুন এবং আপনার মনে থাকা সাধারণ প্রশ্নগুলোর সহজ সমাধান পান।

hero image1
hero image2

আমাদের প্রাইসিং বা মূল্য নির্ধারণ যেভাবে কাজ করে

যেকোনো আকারের ডায়াগনস্টিক সেন্টারের কার্যপ্রবাহের জন্য সাশ্রয়ী এবং Scalable মূল্য নির্ধারণ ব্যবস্থা।

চিন্তামুক্ত প্রাইসিং

সফটওয়্যারের অতিরিক্ত খরচকে না বলুন—আমাদের প্ল্যানগুলো সাশ্রয়ী, অনুমানযোগ্য এবং সহজেই পরিচালনাযোগ্য।

ফ্লেক্সিবল সার্ভিস

মাসিক ফি প্রদান করুন এবং এককালীন বিশাল খরচের বোঝা এড়িয়ে চলুন। আমাদের সহজ SaaS মডেলের মাধ্যমে সব ফিচারের পূর্ণ সুবিধা উপভোগ করুন।

আপনার প্রয়োজন অনুযায়ী

আপনার ল্যাবের আকার, টেস্টের সংখ্যা এবং সেবার ধরণের উপর ভিত্তি করে মূল্য নির্ধারিত হয়—অর্থাৎ, আপনি যা ব্যবহার করবেন ঠিক সেটুকুর জন্যই পে করবেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

আপনার আত্মবিশ্বাসের সাথে পথচলা শুরু করতে আমরা সাধারণ কিছু প্রশ্নের উত্তর এখানে দিয়েছি।

আমাদের সফটওয়্যারটি একটি ওয়েব-ভিত্তিক সফটওয়্যার, ডেস্কটপ ভিত্তিক নয়। বর্তমানে ক্লাউড-ভিত্তিক সফটওয়্যারগুলো জনপ্রিয় হয়ে উঠছে কারণ এগুলো যেকোনো স্থান থেকে যেকোনো ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা যায়।

না, এটি ওপেন সোর্স বা ফ্রি সফটওয়্যার নয়। এটি আমাদের নিজস্ব (In-house) দক্ষতায় একদম শুরু থেকে তৈরি করা একটি সফটওয়্যার।

দুঃখিত, আমরা সফটওয়্যারটি বিক্রি করছি না। আমরা এটি SAAS (Software as a Service) হিসেবে প্রদান করছি।

সফটওয়্যারের মূল্য মূলত বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে (যেমন: প্রতিদিনের টেস্ট বা স্যাম্পলের পরিমাণ, ডায়াগনস্টিক সেন্টারের আকার এবং আপনার প্রয়োজনীয় সেবাসমূহ)। আমরা চাই সবাই যেন সাশ্রয়ী মূল্যে সহজেই এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

যেকোনো সেবা চালু রাখার জন্য সার্ভিস চার্জ প্রয়োজন হয়। ঠিক তেমনি, সফটওয়্যারটি নিরবচ্ছিন্নভাবে চালানোর জন্য আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। আমরা সফটওয়্যারের ট্রাবলশুটিং (Troubleshooting), নতুন প্রযুক্তির সাথে আপডেট রাখা এবং আপনাকে সবসময় সাপোর্ট প্রদান করার বিনিময়ে খুব সামান্য পরিমাণ চার্জ গ্রহণ করি।

হ্যাঁ, আমাদের সফটওয়্যারটি চালানোর জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। তবে আমাদের সফটওয়্যারটি অত্যন্ত দ্রুত এবং লাইট-ওয়েট, যা কম গতির ইন্টারনেটেও অনায়াসেই ব্যবহার করা যায়।

আপনি যদি আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে চান, তবে আপনাকে এককালীন ইনস্টলেশন চার্জ এবং সফটওয়্যার সার্ভিস চার্জ প্রদান করতে হবে। সার্ভিস চার্জ আপনি মাসিক, ত্রৈমাসিক অথবা বাৎসরিক ভিত্তিতে প্রদান করতে পারবেন।

আমরা আপনাকে নিশ্চিত করছি যে আপনার ডেটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমরা উচ্চ কনফিগারেশন সম্পন্ন এবং সুরক্ষিত সার্ভারসহ 'Raid SSD Storage' সিস্টেম ব্যবহার করি, যা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। আমরা তৃতীয় কোনো পক্ষের কাছে আপনার তথ্য শেয়ার করি না।

প্রাথমিকভাবে আপনাকে দামি কোনো হার্ডওয়্যার বা কম্পিউটার কিনতে হবে না। তবে এটি সঠিকভাবে এবং সহজে ব্যবহারের জন্য আমরা অন্তত একটি ডেস্কটপ কম্পিউটার ব্যবহারের পরামর্শ দিই। আমাদের সফটওয়্যারটি স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে ব্যবহার করা সম্ভব।

কম্পিউটার পরিচালনার সাধারণ জ্ঞান আছে এমন যে কেউ আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। আপনাকে অন্তত একজন ব্যক্তি নির্ধারণ করতে হবে যিনি এটি পরিচালনা করবেন এবং আমরা তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেব।

হ্যাঁ, আপনি চাইলে আমাদের সফটওয়্যার থেকে পেশেন্টদের বিভিন্ন ধরণের অটোমেটিক এসএমএস পাঠানো সম্ভব। সেক্ষেত্রে পাঠানো এসএমএস-এর জন্য চার্জ প্রযোজ্য হবে। আপনি মাস্কিং (Masking) অথবা নন-মাস্কিং—উভয় ধরণের এসএমএস পাঠাতে পারবেন।

হ্যাঁ, আমরা আপনার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারটি অ্যাডজাস্ট করে দিতে পারি, তবে সফটওয়্যারের মূল মডিউলগুলো (Core Modules) পরিবর্তনযোগ্য নয়। কাস্টমাইজেশনের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে, যা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

আরও তথ্য বা কাস্টম কোটেশন প্রয়োজন? আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।

চলুন কথা বলি
Diagnostic contact
facebook messenger whatsapp